
মো: নাজমুল হক,(স্টাফ রিপোর্টার), টাঙ্গাইল।
টাঙ্গাইল জেলায় ০৮ আসনে কে হবে এমপি এ নিয়ে চলছে ভোটারদের মাঝে আলোচনা । ভোটের মাঠে দ্বিমুখী ও ত্রিমুখ চলছে প্রতিদ্বন্দ্বিতা চলছে। টাঙ্গাইলে সর্বমোট ৪৭ জন প্রার্থী ভোটের মাঠে লড়ছে। এ নিয়ে এলাকাবাসী বিভিন্ন ধরনের উদ্বেগ প্রকাশ করেছে।
টাঙ্গাইলে -১ (মধুপুর ও ধনবাড়ি): এই আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন, বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী ডা: আব্দুল্লাহেল কাফি, স্বতন্ত্র প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ। এখানে ত্রিমুখী তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে।
ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী হারুন রশিদ ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এডভোকেট মনিরের জনমনে আলোচনা খুবই কম।
টাঙ্গাইল -২ (গোপালপুর -ভুয়াপুর) :এ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এডভোকেট আব্দুস সালাম পিন্টু, বাংলাদেশ জামায়েত ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ হুমায়ুন কবিরের সঙ্গে দিমুখীর লড়াই চলছে।
টাঙ্গাইল- ৩ (ঘাটাইল) :এই আসনে বিএনপি মনোনীত তরুণ প্রার্থী এস এম ওবায়দুল হক নাসির, অপরদিকে স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান খান আজাদের সঙ্গে দিমুখী প্রতিযোগিতা চলছে।
টাঙ্গাইল ৪ (কালিহাতি) : এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিন , অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী স্বতন্ত্র প্রার্থী হিসেবে আব্দুল লতিফ সিদ্দিকী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
টাঙ্গাইল -৫ (সদর); এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালের সঙ্গে তুমুল নির্বাচনী লড়াই চলছে। অপরদিকে বাংলাদেশ জামাতে ইসলামের প্রার্থী আহসান হাবীব মাসুদের প্রচারণা ও আলোচনা জনমনে তুলনামূলকভাবে কম।
টাঙ্গাইল -৬ ( নাগরপুর- দেলদুয়ার) :এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডা: এ কে এম হামিদের সঙ্গে দিমুখী লড়াই চলছে।
টাঙ্গাইল -৭ (মির্জাপুর) : এ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ এর সঙ্গে বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল্লাহ ইবনে আবুল হোসেনের সঙ্গে দ্বিমুখী তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে।
টাঙ্গাইল -৮ আসনে (সখিপুর ও বাসাইল) :এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আহমেদ আযম খান, এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সালাউদ্দিন আলমগীর রাসেল , বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী শফিকুল ইসলাম খানের সঙ্গে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে বলে জানান এলাকাবাসী।

বিশেষ প্রতিনিধি (টাংগাইল) 















