ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ধনবাড়ীতে রাতভর পুলিশের অভিযান ৬৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার আমার মেয়ের বিচার চাই’—ধনবাড়ীতে শিশুকে ধর্ষণের অভিযোগে বিক্ষোভ। মধুপুরে টুনিয়াবাড়ীতে এলাকাাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ী উপজেলা প্রতিষ্ঠার ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু একদিনে নতুন উপসর্গ ১,১৫৯ জনের, নিশ্চিত হাম শনাক্ত ৭২ ধনবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান ধনবাড়ীতে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ধনবাড়ীতে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় উৎসবমুখর পরিবেশে দোখলা কুলি শ্রমিক ইউনিয়নের নির্বাচন
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে আগ্রহীরা আজই যোগাযোগ করুন ০১৫৫২৬৬৪১৪৫

আমার মেয়ের বিচার চাই’—ধনবাড়ীতে শিশুকে ধর্ষণের অভিযোগে বিক্ষোভ।

এস এম সাইমুজ্জামান তুহিন, ধনবাড়ি, টাঙ্গাইল। 

‘আমার মেয়ের বিচার চাই’—ধনবাড়ীতে শিশুকে ধর্ষণের অভিযোগে বিক্ষোভ।

‘শিশুর নিরাপত্তা নিশ্চিত করুন, অভিযুক্তকে আইনের আওতায় আনুন’—এমন দাবিতে উত্তাল হয়ে উঠেছে ধনবাড়ী উপজেলা চত্বর। দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আব্দুল খালেক ৫৫ নামে এক ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর সকাল ১২ টার দিকে ভূমিহীন সমিতি ও এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, উপজেলার বনিচন্দ্রবাড়ী গ্রামের ওই শিশুকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ব্যক্তি নিয়ে যান। পরে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল খালেকের দ্রুত গ্রেপ্তার এবং তদন্ত সাপেক্ষে দোষ প্রমাণিত হলে প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা।
মানববন্ধনে শিশুটির বাবা কান্নাজড়িত কণ্ঠে মেয়ের জন্য বিচার দাবি করেন। তিনি বলেন, তার মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তার সুষ্ঠু বিচার চান তিনি; যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে এমন পরিস্থিতির শিকার হতে না হয়।
ভূমিহীন ও ‘নিজেরা করি’ সমিতির নেতৃবৃন্দ বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। শিশুটির ঘটনায় দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা প্রশাসনের কাছে দাবি জানান, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনা এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।

Facebook Comments Box
ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ধনবাড়ীতে রাতভর পুলিশের অভিযান ৬৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

আমার মেয়ের বিচার চাই’—ধনবাড়ীতে শিশুকে ধর্ষণের অভিযোগে বিক্ষোভ।

আপডেট সময় ০৬:৩৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬