ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১৯ সেপ্টেম্বর লংমার্চ সফলতার জন্য মধুপুর পৌর জামাতের উদ্যোগে গণ মিছিল অনুষ্ঠিত। ধনবাড়ীতে রাতভর পুলিশের অভিযান ৬৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার আমার মেয়ের বিচার চাই’—ধনবাড়ীতে শিশুকে ধর্ষণের অভিযোগে বিক্ষোভ। মধুপুরে টুনিয়াবাড়ীতে এলাকাাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ী উপজেলা প্রতিষ্ঠার ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু একদিনে নতুন উপসর্গ ১,১৫৯ জনের, নিশ্চিত হাম শনাক্ত ৭২ ধনবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান ধনবাড়ীতে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ধনবাড়ীতে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময়
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে আগ্রহীরা আজই যোগাযোগ করুন ০১৫৫২৬৬৪১৪৫

ধনবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান

এস এম সাইমুজ্জামান তুহিন, ধনবাড়ি, টাঙ্গাইল।

ধনবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান
মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদক প্রতিরোধ এবং যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষার লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ধনবাড়ি  থানা পুলিশের আয়োজনে উপজেলার কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ,প্রতিনিধি, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম সিদ্দিক।
এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক (ভিপি), উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ খাইরুল মুন্সি, টাঙ্গাইল জেলা জাসাসের সহ-সভাপতি ও ধনবাড়ী উপজেলা জাসাসের আহ্বায়ক এস এম সাইফুজ্জামান টিটু, ৪ নং পাইস্কা ইউনিয়ন পরিষদের সভাপতি মো. হাফিজুর রহমান বিএসসি, ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম মহাব্বত সহ আরো উপস্থিত ছিলেন ধনবাড়ীর উপজেলার বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। এর কারণে যুবসমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি পরিবার ও সামাজিক জীবনে নানা ধরনের সংকট তৈরি হয়। তাই মাদকের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
বক্তারা আরও বলেন, মাদকের সঙ্গে জড়িত ব্যক্তির কোনো দলীয় পরিচয় নেই। যে-ই মাদক ব্যবসা, সরবরাহ বা সেবনের সঙ্গে জড়িত থাকুক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
এ সময় অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও সঙ্গীদের বিষয়ে সচেতন থাকার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়।আরো উপস্থিত ছিলেন দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিদিন ও মধুপুর 24 নিউজের প্রতিনিধি এসএম সাইমুজ্জামান তুহিন উপজেলা সমস্ত মিডিয়া কর্মী।
সমাবেশ থেকে মাদকমুক্ত ধনবাড়ী গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

১৯ সেপ্টেম্বর লংমার্চ সফলতার জন্য মধুপুর পৌর জামাতের উদ্যোগে গণ মিছিল অনুষ্ঠিত।

ধনবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান

আপডেট সময় ০১:৫০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬