
এস এম সাইমুজ্জামান তুহিন , ধনবাড়ি, টাঙ্গাইল।
ধনবাড়ীতে রাতভর পুলিশের অভিযান
৬৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার
মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে টাঙ্গাইলের ধনবাড়ীতে পৃথক দুটি অভিযান চালিয়ে ৬৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ধনবাড়ী থানা পুলিশ।
পুলিশ জানায়, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. শামসুল আলম সরকারের নির্দেশনায় এবং মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলামের তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালিত হয়।
এর মধ্যে ৭ সেপ্টেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে ধনবাড়ী থানার মুশুদ্দি এলাকায় অভিযান চালিয়ে ৪৯ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে ৬ সেপ্টেম্বর রাত ১১টা ৩০ মিনিটে বন্দ চড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পৃথক দুই অভিযানে উদ্ধার করা হয় মোট ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুস সালাম সিদ্দিক বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

এসএম সাইমুজ্জামান তুহিন, ধনবাড়ী 









