
- মো: নাজমুল হক,(স্টাফ রিপোর্টার), টাঙ্গাইল।
টাঙ্গাইল জেলায় ০৮ আসনে বিজয়ী এমপিদের তথ্য। ভোটের মাঠে দ্বিমুখী ও ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় টাঙ্গাইলে সর্বমোট ৪৭ জন প্রার্থী ভোটের মাঠে লড়ছিলেন। ১২ ফেব্রুয়ার ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে টাঙ্গাইলবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ০৭ টি আসন ও স্বতন্ত্র ০১ আসন পেয়েছে ।
টাঙ্গাইলে -১ (মধুপুর ও ধনবাড়ি): এই আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন বিজয়ী হয়েছেন।
টাঙ্গাইল -২ (গোপালপুর -ভুয়াপুর) :এ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট এডভোকেট আব্দুস সালাম পিন্টু বিজয়ী হয়েছেন।
টাঙ্গাইল- ৩ (ঘাটাইল) :এই আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ বিজয়ী হয়েছেন।
টাঙ্গাইল ৪ (কালিহাতি) : এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশিষ্ট শিল্পপতি লুৎফর রহমান মতিন বিজয়ী হয়েছেন।
টাঙ্গাইল -৫ (সদর); এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বিজয়ী হয়েছেন।
টাঙ্গাইল -৬ ( নাগরপুর- দেলদুয়ার) :এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আউয়াল লাভলু বিজয়ী হয়েছেন।
টাঙ্গাইল -৭ (মির্জাপুর) : এ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ বিজয়ী হয়েছেন।
টাঙ্গাইল -৮ আসনে (সখিপুর ও বাসাইল) :এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট আহমেদ আযম খান বিজয়ী হয়েছেন।

বিশেষ প্রতিনিধি (টাংগাইল) 









