ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ধনবাড়ীতে রাতভর পুলিশের অভিযান ৬৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার আমার মেয়ের বিচার চাই’—ধনবাড়ীতে শিশুকে ধর্ষণের অভিযোগে বিক্ষোভ। মধুপুরে টুনিয়াবাড়ীতে এলাকাাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ী উপজেলা প্রতিষ্ঠার ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু একদিনে নতুন উপসর্গ ১,১৫৯ জনের, নিশ্চিত হাম শনাক্ত ৭২ ধনবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান ধনবাড়ীতে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ধনবাড়ীতে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় উৎসবমুখর পরিবেশে দোখলা কুলি শ্রমিক ইউনিয়নের নির্বাচন
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে আগ্রহীরা আজই যোগাযোগ করুন ০১৫৫২৬৬৪১৪৫

মধুপুরে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

  • টুটন চন্দ
  • আপডেট সময় ০২:৪৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

মধুপুরে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে গত ২২ আগস্ট অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে করা বিভিন্ন বক্তব্যকে ‘মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর’ দাবি করে এর প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে মধুপুর প্রেসক্লাবে নির্যাতিত পরিবারের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুর রশিদ খান চুন্নু। তিনি পুন্ডুরা বড়বাজার গ্রামের মৃত আফাজ উদ্দিন খানের ছেলে।
লিখিত বক্তব্যে বজলুর রশিদ খান চুন্নু বলেন, জমি-সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল তাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে। গত ২২ আগস্টের সংবাদ সম্মেলনে তাদের সম্পর্কে যেসব বক্তব্য উপস্থাপন করা হয়েছে, সেগুলো সত্য নয় বলে দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের মাধ্যমে তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান তিনি।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের মাধ্যমে তাদের সামাজিক ও পারিবারিকভাবে হেয় করার চেষ্টা করছে। তারা গণমাধ্যমের সামনে ঘটনার প্রকৃত তথ্য তুলে ধরার পাশাপাশি বিভ্রান্তিকর প্রচারে কান না দেওয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।
এ সময় এনায়েত আলী খান, মো. ইব্রাহীম খান, মনির খান, আলম, মনু, মো. রুবেল খান, মাজেদাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ধনবাড়ীতে রাতভর পুলিশের অভিযান ৬৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

মধুপুরে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

আপডেট সময় ০২:৪৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬