ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ধনবাড়ীতে রাতভর পুলিশের অভিযান ৬৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার আমার মেয়ের বিচার চাই’—ধনবাড়ীতে শিশুকে ধর্ষণের অভিযোগে বিক্ষোভ। মধুপুরে টুনিয়াবাড়ীতে এলাকাাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ী উপজেলা প্রতিষ্ঠার ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু একদিনে নতুন উপসর্গ ১,১৫৯ জনের, নিশ্চিত হাম শনাক্ত ৭২ ধনবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান ধনবাড়ীতে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ধনবাড়ীতে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় উৎসবমুখর পরিবেশে দোখলা কুলি শ্রমিক ইউনিয়নের নির্বাচন
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে আগ্রহীরা আজই যোগাযোগ করুন ০১৫৫২৬৬৪১৪৫

ধনবাড়ীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা

এস এম সাইমুজ্জামান তুহিন,ধনবাড়ি (প্রতিনিধি)।

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত ও সম্মাননা জানাতে টাঙ্গাইলের ধনবাড়ীতে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট ২০২৬) ধনবাড়ী আলিম মাদরাসা প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ধনবাড়ী উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীন মোহাম্মদ সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ধনবাড়ী উপজেলা, টাঙ্গাইল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ইসরাত আহমেদ মিরাজ, সমাজসেবা ও ছাত্র অধিকার সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, টাঙ্গাইল জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. মিজানুর রহমান, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ধনবাড়ী উপজেলা,  এবং মো. রাহুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন তাফসীরুল ইসলাম সিফাত, সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ধনবাড়ী উপজেলা, টাঙ্গাইল।
অনুষ্ঠানে বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার জন্য গর্বের বিষয়। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাতেই এ আয়োজন।
বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। পুরস্কার গ্রহণের সময় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

আয়োজনে: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ধনবাড়ী উপজেলা, টাঙ্গাইল।

Facebook Comments Box
ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ধনবাড়ীতে রাতভর পুলিশের অভিযান ৬৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

ধনবাড়ীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা

আপডেট সময় ০৭:০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬