
মধুপুর ২৪ নিউজ ডট কমের বার্তা সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন আব্দুল মোমিন
টুটন চন্দ্র দাস, মধুপুর (প্রতিনিধি):টাঙ্গাইল।
মধুপুর ২৪ নিউজ ডট কমের বার্তা সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন আব্দুল মোমিন। এ উপলক্ষে তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র ও প্রেস কার্ড তুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার ২৫ আগস্ট মধুপুর ২৪ নিউজ ডট কমের সম্পাদক ও প্রকাশক মো. নাজমুল হক আব্দুল মোমিনের হাতে নিয়োগ পত্র ও প্রেস কার্ড প্রদান করেন। এ সময় তাঁকে পত্রিকার সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও প্রকাশনার কাজে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
মধুপুরের স্থানীয় সংবাদ, জনদুর্ভোগ, উন্নয়ন কর্মকাণ্ড, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন ঘটনা পাঠকের কাছে তুলে ধরতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন কর্তপক্ষ।
নিয়োগ পাওয়ার পর আব্দুল মোমিন বলেন, “সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মধুপুরের মানুষের কথা তুলে ধরাই হবে আমার প্রধান লক্ষ্য।”

টুটন চন্দ্র দাস 










