
মধুপুর ২৪ নিউজ ডটকম’-এর মধুপুর প্রতিনিধি হলেন টুটন চন্দ্র দাস
নিজস্ব প্রতিনিধি, মধুপুর, (টাঙ্গাইল):
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘মধুপুর ২৪ নিউজ ডটকম’-এর মধুপুর (টাঙ্গাইল) উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন উদীয়মান সাংবাদিক টুটন চন্দ্র দাস।
সম্প্রতি আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে তাঁর হাতে নিয়োগপত্র ও প্রতিনিধি পরিচযপত্র (আইডি কার্ড) তুলে দেয় কর্তৃপক্ষ।
নতুন দায়িত্ব প্রাপ্তির পর প্রতিক্রিয়া জানিয়ে টুটন চন্দ্র দাস বলেন, “বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনার মাধ্যমে মধুপুর উপজেলার সর্বস্তরের মানুষের দুঃখ-দুর্দশা, সামাজিক উন্নয়ন ও সত্য বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরাই আমার মূল লক্ষ্য থাকবে। এ যাত্রায় আমি সকল সাংবাদিক সহকর্মী ও উপজেলাবাসীর আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
এদিকে টুটন চন্দ্র দাস মধুপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পাওয়ায় মধুপুরের স্থানীয় সুধী সমাজ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সাংবাদিক সহকর্মীরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বিশেষ প্রতিনিধি (টাংগাইল) 










