
- এস এম সাইমুজ্জামান তুহিন, ধনবাড়ি, টাঙ্গাইল।
জেএফএ অনূর্ধ্ব-১৪ ফুটবল: চ্যাম্পিয়ন রংপুর, টুর্নামেন্টসেরা ধনবাড়ীর মিম
জেএফএ অনূর্ধ্ব-১৪ ফুটবল টুর্নামেন্টেও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে রংপুরের পালিচড়া এলাকার কিশোরীরা। সোমবার (১৭ আগস্ট) চারটা ত্রিশ মিনিটে টাঙ্গাইলে অনুষ্ঠিত ফাইনালে টাঙ্গাইল জেলা দলকে টাইব্রেকারে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর জেলা দল। জনাব আব্দুল সালাম পিন্টু টাঙ্গাইল ২ জনাব মোঃ শামসুর আলম সরকার পুলিশ সুপার টাঙ্গাইল জনাব, মাহফুজা আক্তার কিরণ সম্মানিত সদস্য বাফুফে। জনাব টিপুর সুলতান সদস্য বাফুফে।জনাব কামরুজ্জামান খান সাধারণ সম্পাদক টাঙ্গাইল কাব,জনাব শাহিন সভাপতি টাঙ্গাইল জেলা বিএনপি। নির্ধারিত ৬০ মিনিটের খেলায় দুই দলই দুর্দান্ত লড়াই করলেও কোনো দল গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্য সমতায় ম্যাচ শেষ হলে শিরোপা নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে রংপুরের তিনটি শটই জালে জড়ায়, বিপরীতে টাঙ্গাইলের কোনো শট গোল হয়নি। ফলে ৩-০ ব্যবধানে জয় নিয়ে শিরোপা উল্লাসে মেতে ওঠে রংপুরের কিশোরীরা। রংপুরের গোলপোস্টের নিচে অসাধারণ পারফরম্যান্স করেন গোলরক্ষক সুমাইয়া। পুরো ম্যাচে একাধিকবার দলকে বিপদমুক্ত করার পাশাপাশি টাইব্রেকারেও দুর্দান্ত দক্ষতা দেখান তিনি। তার নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ ও সেরা গোলরক্ষক—দুটি পুরস্কারই অর্জন করেন সুমাইয়া।টুর্নামেন্টে ছয় গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছেন রংপুরের অনন্যা। আর ধারাবাহিক ও দৃষ্টিনন্দন পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টুর্নামেন্টসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের মিম।ধনবাড়ীর কৃতি সন্তান মিমের সাফল্যে আনন্দের জোয়ারটুর্নামেন্টসেরা মিম টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কৃতি সন্তান এবং পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি কোচ জহিরুল ইসলাম মিলনের হাত ধরেই ফুটবলে তার পথচলা শুরু।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত কোচ জহিরুল ইসলাম মিলন দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে মেয়েদের ফুটবল উন্নয়নে কাজ করে আসছেন। তার প্রশিক্ষণে মিমের মতো আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় গড়ে উঠছে। মিমের ফুটবলার হয়ে ওঠার পেছনে পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়।কোচ মিমের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। তার এই পথচলায় কোনো ধরনের বাধা বা নেতিবাচক প্রভাব যেন তাকে থামিয়ে দিতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।একই সঙ্গে তিনি মিমের ভবিষ্যৎ সাফল্যের জন্য ক্রীড়া মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।এদিকে মিম টুর্নামেন্টসেরা নির্বাচিত হওয়ায় ধনবাড়ীজুড়ে বইছে আনন্দের আমেজ। স্থানীয় ক্রীড়াপ্রেমী, শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা তার এই অর্জনকে ধনবাড়ীর মেয়েদের ফুটবলের জন্য বড় সাফল্য হিসেবে দেখছেন।অন্যদিকে Best Valuable Player (BVP) নির্বাচিত হয়েছেন রাঙ্গামাটির ৭ নম্বর জার্সিধারী থুইকারিমা মারমা।
ফাইনাল শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা উ;ইয়ের চেয়ারম্যান মাহাফুজা আক্তার কিরণ ও টাঙ্গাইল জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এডভোকেট আলী ইমাম তপন।

এসএম সাইমুজ্জামান তুহিন, ধনবাড়ী 










