
এস এম সাইমুজ্জামান তুহিন, ধনবাড়ি, টাঙ্গাইল।
ধনবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
টাঙ্গাইলের ধনবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ধনবাড়ী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় এবং মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলামের তত্ত্বাবধানে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. নূরুস সালাম সিদ্দিকের দিকনির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।
সোমবার (১০ আগস্ট ২০২৬) রাত ৯টা ৫ মিনিটের দিকে ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের চারাভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মো. ফাহিম আহমেদ ফরহাদ (৩৫) ও মো. মিনহাজ আলী (৩৬)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৬ হাজার টাকা।
এ ঘটনায় ধনবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
ধনবাড়ী থানার ওসি মো. নূরুস সালাম সিদ্দিক বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এসএম সাইমুজ্জামান তুহিন, ধনবাড়ী 










