ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ধনবাড়ীতে রাতভর পুলিশের অভিযান ৬৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার আমার মেয়ের বিচার চাই’—ধনবাড়ীতে শিশুকে ধর্ষণের অভিযোগে বিক্ষোভ। মধুপুরে টুনিয়াবাড়ীতে এলাকাাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ী উপজেলা প্রতিষ্ঠার ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু একদিনে নতুন উপসর্গ ১,১৫৯ জনের, নিশ্চিত হাম শনাক্ত ৭২ ধনবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান ধনবাড়ীতে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ধনবাড়ীতে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় উৎসবমুখর পরিবেশে দোখলা কুলি শ্রমিক ইউনিয়নের নির্বাচন
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে আগ্রহীরা আজই যোগাযোগ করুন ০১৫৫২৬৬৪১৪৫

মধুপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার, মধুপুর, টাঙ্গাইল। 

টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন মালাউড়ি শামছুন্নেছা চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র পদপ্রার্থী খন্দকার মোতালিব হোসেন। তিনি বিদ্যালয়ের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ জীবনে সাফল্য কামনা করেন।
এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষা জাতি গঠনের অন্যতম প্রধান হাতিয়ার। শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি অর্জনের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে খন্দকার মোতালিব হোসেন মালাউড়ি স্পোর্টিং ক্লাব ও পাঠাগার কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তিনি ক্লাব ও পাঠাগারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, আগামী দিনের সুন্দর, শিক্ষিত ও সমৃদ্ধ সমাজ গঠনে শিক্ষা, ক্রীড়া এবং সামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সবার দোয়া, সহযোগিতা ও ভালোবাসা কামনা করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং মালাউড়ি স্পোর্টিং ক্লাব ও পাঠাগারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ধনবাড়ীতে রাতভর পুলিশের অভিযান ৬৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

মধুপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

আপডেট সময় ০৬:৩৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬