ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ধনবাড়ীতে রাতভর পুলিশের অভিযান ৬৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার আমার মেয়ের বিচার চাই’—ধনবাড়ীতে শিশুকে ধর্ষণের অভিযোগে বিক্ষোভ। মধুপুরে টুনিয়াবাড়ীতে এলাকাাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ী উপজেলা প্রতিষ্ঠার ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু একদিনে নতুন উপসর্গ ১,১৫৯ জনের, নিশ্চিত হাম শনাক্ত ৭২ ধনবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান ধনবাড়ীতে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ধনবাড়ীতে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় উৎসবমুখর পরিবেশে দোখলা কুলি শ্রমিক ইউনিয়নের নির্বাচন
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে আগ্রহীরা আজই যোগাযোগ করুন ০১৫৫২৬৬৪১৪৫

মাদক সেবী ও মাদক বিক্রেতাদের অরাজকতার প্রতিবাদে ধনবাড়ীতে এলাকাবাসীর মানববন্ধন।

এস এম সাইমুজ্জামান, তুহিন, ধনবাড়ি, টাঙ্গাইল।

টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নিজবণি সওদাগরপাড়া এলাকায় মাদক সেবী ও মাদক বিক্রেতাদের অরাজকতা, সামাজিক অবক্ষয় এবং অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানান। এ সময় তারা বলেন, মাদকের ভয়াবহ বিস্তারের কারণে যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে, সামাজিক মূল্যবোধ নষ্ট হচ্ছে এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। তাই মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে দ্রুত এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।
বক্তারা আরও বলেন, একটি সুস্থ, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগেই মাদকের বিস্তার রোধ করা সম্ভব।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এলাকায় মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় নিয়মিত অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে উপস্থিত এলাকাবাসী মাদকমুক্ত ধনবাড়ী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রয়োজনে ভবিষ্যতেও এ ধরনের শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Facebook Comments Box
ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ধনবাড়ীতে রাতভর পুলিশের অভিযান ৬৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

মাদক সেবী ও মাদক বিক্রেতাদের অরাজকতার প্রতিবাদে ধনবাড়ীতে এলাকাবাসীর মানববন্ধন।

আপডেট সময় ০৬:২২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬