ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ধনবাড়ীতে ভ্রাম্যমান আদালতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ৪ নং পাইস্কা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এস এম সাইফুজ্জামান টিটু ঐতিহ্যবাহী পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চায়নাজাল ধ্বংস মধুপুর পৌরবাসীর দুর্ভোগ কমাতে নিরলস ভাবে কাজ করছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ে পুন:নির্মিত বিজ্ঞানাগার, ছাদ বাগান ও সাইকেল শেড উদ্বোধন করলেন জেলা প্রশাসক শরীফা হক ধনবাড়ীতে জেলা প্রশাসক শরিফা হকের আগমন পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩০ জন শিক্ষার্থীর কম্পিউটার অফিস অ্যাপ্রিকেশন প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন। ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নে মাদক সেবনকারী গ্রেফতার ধনবাড়ি মুশুদ্দি ইউনিয়নে ভ্রাম্যমান আদালতে মাদক সেবনকারী গ্রেফতার
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে আগ্রহীরা আজই যোগাযোগ করুন ০১৫৫২৬৬৪১৪৫

ঐতিহ্যবাহী পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক

এস এম সাইমুজ্জামান তুহিন, ধনবাড়ি, টাঙ্গাইল।

ঐতিহ্য পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক
শিক্ষার মানোন্নয়নে জোর, বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে সন্তোষ প্রকাশ।

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ঐতিহ্য পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) মোহাম্মদ শামীম আল মামুন। রবিবার (২৬ জুলাই) অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, অবকাঠামো, শ্রেণিকক্ষে পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি এবং সামগ্রিক শিক্ষা পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের শুরুতে বিদ্যালয় কর্তৃপক্ষ অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। এরপর তিনি বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বর্তমান সরকারের শিক্ষা উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে শিক্ষকদের আন্তরিকতা, দায়িত্বশীলতা এবং প্রযুক্তিনির্ভর মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সৃজনশীল চিন্তাশক্তি ও সহশিক্ষা কার্যক্রমে অধিক সম্পৃক্ত করার আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ বাবুল হাছান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক (ভিপি), বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম ফকির মহোদয় (বিএসসি) এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তোফাজ্জল হোসেন তালুকদার (এমএ, বিএড)। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী শিক্ষার্থী, পরিচালনা পরিষদের সদস্য এবং স্থানীয় উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উপ-পরিচালক বিদ্যালয়ের পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশ, শিক্ষকদের নিষ্ঠা এবং সুশৃঙ্খল শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং পরিচালনা পরিষদের সম্মিলিত প্রচেষ্টার ওপর। সবার আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব।”
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তোফাজ্জল হোসেন তালুকদার বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, বিভিন্ন সাফল্য এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি বিদ্যালয় পরিদর্শনের জন্য উপ-পরিচালকসহ উপস্থিত সকল অতিথির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এ ধরনের উচ্চপর্যায়ের পরিদর্শন শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে আরও উৎসাহিত করবে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

Facebook Comments Box
ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধনবাড়ীতে ভ্রাম্যমান আদালতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ঐতিহ্যবাহী পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক

আপডেট সময় ০২:০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬