
এস,এম সাইমুজ্জামান তুহিন, ধনবাড়ী (প্রতিনিধি),টাঙ্গাইল।
টাংগাইল ধনবাড়ী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকারের বিরুদ্ধে নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিক্ষোভ এবং মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
সোমবার ৪ মে বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এবং টাঙ্গাইল -জামালপুর মহাসড়কের রাস্তা বন্ধ করে কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শত শত মানুষ অংশ নেন। যার ফলে মহাসড়কের যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকে। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ধনবাড়ী পৌর ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল লতিফ, পৌর যুবদলের আহবায়ক হযরত আলী জীবন ও যুবদলের নেতা মাসুদ রানাসহ আরো অনেকেই।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন ডা.উত্তম কুমার সরকার ধনবাড়ীর যোগদানের পর থেকেই অদৃশ্য শক্তির ইশারায় অনিয়ম চালিয়ে যাচ্ছেন। তার কারণে সাধারণ রোগীরা হাসপাতাল থেকে পর্যাপ্ত সেবা ও সরকারি ঔষুধ পাচ্ছেন না। বক্তারা বর্তমান সরকারের কাছে ডাক্তার উত্তম কুমার সরকার ও আরএমও ডাক্তার সেলিনার দ্রুত বদলি এবং শাস্তি দাবি করেন। তারা হুঁশিয়ারি দেন যে দ্রত ব্যবস্থা না নিলে আগামীতে কঠোর ও লাগাতার কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।

এস এম সাইমুজ্জামান তুহিন 








