
টুটন চন্দ্র দাস, মধুপুর (প্রতিনিধি), টাঙ্গাইল।
১৯ সেপ্টেম্বর ঢাকা টু রংপুর ১১ দল দলীয় জোট কর্তৃক লংমার্চের সফলতার জন্য টাঙ্গাইলের মধুপুর উপজেলা পৌর জামায়াতের উদ্যোগে গণ মিছিল অনুষ্ঠিত। শনিবার দুপুর ১২ ঘটিকায় মধুপুর পৌর সভার আনারস চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে মধুপুরের বিভিন্ন সড়ক প্রদর্শন করেন ।
উল্লেখ্য ১১ দলীয় জোট মূলত জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবিতে লংমার্চ কর্মসূচি পালন করছে।
মূল কারণ ও দাবিগুলো হলো ১১ দলীয় জোটের ৬ দফা দাবির মধ্যে প্রধান কারণগুলো হলো জুলাই সনদ বাস্তবায়ন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ এবং গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন করা।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ করা। সংকট নিরসন বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাস ও সারের সংকট দূর করা।
বিচার ও নিরাপত্তা জুলাই গণহত্যার বিচার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি করা।
দলীয়করণ বন্ধ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।
এই ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বিভিন্ন বিভাগে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা টু রংপুর ১১ দলীয় জোটের লং মার্চ বাস্তবায়নের জন্য মধুপুর পৌর জামায়াতের উদ্যোগে গণ মিছিলে অংশ নেন , মধুপুর উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আব্দুল কাদির,
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেদোয়ান উল্লাহ খান, পৌর জামাতের আমির মাওলানা ইকবাল হুসাইন, উপজেলা বাইতুল মাল সম্পাদক মোকাদ্দেস আলী, উপজেলা কর্ম পরিষদ সদস্য মোঃ হাফিজুর রহমান, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা হুমায়ুন কবীর ও মাওলানা সিদ্দিকুর রহমান প্রমুখ।

টুটন চন্দ্র দাস মধুপুর প্রতিনিধি। 









