
স্টাফ রিপোর্টার, মধুপুর, টাঙ্গাইল।
অত্যন্ত আনন্দ সহিত জানাচ্ছি যে ধানবাড়ি উপজেলার প্রতিনিধি হিসেবে এস এম সাইমুজ্জামান তুহিনকে আইডি কার্ড তুলে দিচ্ছেন মধুপুর নিউজ 24 এর সম্পাদক এবং বার্তা সম্পাদক।
টাঙ্গাইল জেলার ১২ টি উপজেলার মধ্যে ঐতিহ্যবাহী মধুপুর উপজেলাটি সর্ব উত্তরে অবস্থিত। মধুপুর উপজেলা টাঙ্গাইল-১ সংসদীয় আসন -১৩০, যেখানে দুটি উপজেলা সম্পৃক্ত রয়েছে মধুপুর ও ধনবাড়ী উপজেলা। সেই ঐতিহ্যবাহী মধুপুরে মধুপুর 24 নিউজ এর যাত্রা শুরু হয় ৩০ ডিসেম্বর ২০২৫ সাল। অত্যন্ত দক্ষতার সহিত সম্পাদক, বার্তা সম্পাদক, নির্বাহী সম্পাদক বিভিন্ন প্রতিনিধি সহ সকল কলাকৌশলী যারা রয়েছে তাদের সুচিন্তা ও বিচক্ষণতার মাধ্যমে সংবাদ পরিবেশিত হচ্ছে। ম সম্পাদক মো: নাজমুল হক জানান বস্তুনিষ্ঠ ন্যায়ের পক্ষে সংবাদ পরিবেশন করা আমাদের মূল লক্ষ্য। বার্তা সম্পাদক সার্জেন্ট (অব:) আব্দুল মোমিন বলেন সততা নিষ্ঠা অন্যায়ের বিরুদ্ধে সর্বদা সচেষ্ট থেকে জনকল্যাণে কাজ করে যাবো ইনশাল্লাহ। সুস্থ ধারায় সংবাদ পরিবেশন করা ও জনকল্যাণে কাজ করার মন মানসিকতা থেকে দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।

বিশেষ প্রতিনিধি (টাংগাইল) 










