
এস এম সাইমুজ্জামান তুহিন, (ধনবাড়ি), টাঙ্গাইল।
ধনবাড়িতে পালকি কমিউনিটি এন্ড পার্টি সেন্টার শুভ উদ্বোধন হয়েছে।
উত্তর টাঙ্গাইলের সুনামধন্য শপিং মল ধনবাড়ী নিউমার্কেটে অঙ্গ প্রতিষ্ঠান পালকি কমিউনিটি এন্ড পার্টি সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ধনবাড়ী নিউমার্কেটের তৃতীয় তলা ৩১ মে রোজ রবিবার বাদ মাগরিবের নামাজের পর হয়। অনুষ্ঠান শুরুতেই ধনবাড়ী নিউমার্কেটে স্বত্বাআধিকারী মোঃ আবুল খালেক বলেন আমার জানা মতে ধনবাড়ি মধুপুরে এরকম অত্যাধুনিক শীতাতাপ নিয়ন্ত্রিত, যেখানে ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ। উন্নত মানের জেনারেট, কোন কমিউনিটির এন্ড পার্টি সেন্টারে নেই। মার্কেট এবং কমিউনিটি এন্ড পার্টি সেন্টারটি সিসি ক্যামেরায় ধারা আবদ্ধ এবং নিরাপত্তা কর্মী সব সময় প্রস্তুত থাকবে। এই উদ্বোধনের অনুষ্ঠানের এলাকার গণ্যমান্য ব্যক্তিত উপস্থিত ছিলেন। মোঃ আবুল খালেক বলেন সব সময় নতুন কিছু করার চেষ্টা করি,অন্য অন্য জায়গার মত ধনবাড়ী মানুষের সব সময় ভালো কিছু প্রত্যাশা করে, আমি সেই প্রত্যাশা পূরণ করার চেষ্টা করি। আপনারা পালকি কমিউনিটি এন্ড পার্টি সেন্টারে আসুন দেখুন আশা করি অবশ্যই ভালো লাগবে।
আরো উপস্থিত ছিলেন ধনবাড়ি নিউ মার্কেটের সকল দোকানদার মালিকগণ ও ধনবাড়ী সমস্ত মিডিয়া কর্মী।

বিশেষ প্রতিনিধি (টাংগাইল) 











