
মনিরুজ্জামান আসিফ (বিশেষ প্রতিনিধি),মধুপুর, টাঙ্গাইল।
টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মধুপুর উপজেলার পাহাড়ী এলাকা ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য জনসংযোগ শুরু করেছেন এডভোকেট মাসুদ রানা। তিনি পেশায় একজন আইনজীবী। মাসুদ রানা টাঙ্গাইল জজকোর্টের এপিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, মানবাধিকার সংস্থার মধুপুর শাখার আইন বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন
করছেন।
এডভোকেট মাসুদ রানা ফুলবাগচালাসহ বিভিন্ন এলাকার মানুষের কল্যাণে নিয়োজিত রয়েছেন। তিনি ফুলবাগচালা ইউনিয়নের বাসিন্দাদের বিনামূল্যে আইন সহায়তা দিয়ে যাচ্ছেন । তিনি এলাকার মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করার জন্য এলাকাবাসীর সমর্থনে চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছেন। সকলের দোয়া ও সমর্থন নিয়ে আগামীতে ফুলবাগচালা বাসির জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখবেন । তিনি মধুপুর টোয়েন্টিফোর নিউজের প্রতিনিধি মনিরুজ্জামান আসিফ কে জানান ফুলবাগচালা সহ মধুপুরের পাহাড়ি অঞ্চলের মানুষের সুখে দুঃখে পাশে থাকবেন এবং সামাজিক বনায়নসহ পাহাড়ি অঞ্চলের মানুষের বেকারত্ব দূরীকরণে সর্বাত্মক চেষ্টা করবেন।

Reporter Name 











