ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মধুপুর প্রেসক্লাবের নব নির্মিত ভবন উদ্বোধন করলেন মাননীয় মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ধনবাড়িতে ওয়েলফেয়ার ও লাইব্রেরীর শুভ উদ্বোধন মধুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে ধনবাড়ীতে ভূমিসেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত টাঙ্গাইলে নিহত পরিবারের মাঝে অনুদান ফরম প্রাপ্তি মধুপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ধনবাড়ীতে শিক্ষাবিদের দৃষ্টান্ত স্থাপন ধনবাড়ীতে ডেন্টাল এইডের শুভ উদ্বোধন মধুপুরে ফুলবাগচালা ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী চৌকস আইনজীবী মাসুদ রানা ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়মের অভিযোগ
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে আগ্রহীরা আজই যোগাযোগ করুন ০১৫৫২৬৬৪১৪৫

মধুপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় ১০:২৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

আব্দুল মোমিন, মধুপুর,(প্রতিনিধি),টাংগাইল।

টাঙ্গাইলের মধুপুরে শিল্প ও বণিক সমিতির ক্রয়কৃত জমিতে ভবন নির্মাণে বাধা প্রদান ও সংগঠনের নেতৃবৃন্দকে হুমকি দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে মধুপুর শিল্প ও বণিক সমিতি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, মধুপুর মৌজার হালদাগ ৭২৭ খতিয়ানের ৩৫৫৬ দাগের ৮ শতাংশ জমি সমিতির নামে বৈধভাবে ক্রয় করা হয়েছে। জমিটি নামজারি সম্পন্ন হওয়ার পর সেখানে ভবন নির্মাণের কাজ শুরু করলে মরহুম সরকার সহিদের ছেলে আদিত্য সরকার ও স্ত্রী আনোয়ারা খন্দকার লিলি সরকার তাদের লোকজন নিয়ে বাধা প্রদান করেন।
অভিযোগে আরও বলা হয়, রাতের আঁধারে সমিতির সীমানা ভেঙে প্রাচীর নির্মাণ করা হয়। এছাড়া গত ১৪ মে সন্ধ্যায় অভিযুক্তরা লোকজন নিয়ে সমিতির কার্যালয়ে প্রবেশ করে নেতৃবৃন্দকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করেন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নুকে বিভিন্ন হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়।
এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন সংগঠনের নেতারা।
এ সময় সংবাদ সম্মেলনে মধুপুর শিল্প ও বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জহুরুল ইসলাম মাধু, মধুপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক মোঃ আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল মজিদ, সহ- সাধারণ সম্পাদক হুরমুজ আলী ফকির সহ -সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, কোষাধ্যক্ষ আশিকুজ্জামান জুয়েল, দপ্তর সম্পাদক হাসান আলী, প্রচার সম্পাদক রবিউল ইসলাম রবি, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মোশারফ হোসেন সহ কার্যকরী পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধুপুর প্রেসক্লাবের নব নির্মিত ভবন উদ্বোধন করলেন মাননীয় মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

মধুপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ১০:২৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬