
টাঙ্গাইলের মধুপুর থানা পুলিশ শুক্রবার (২৭ মার্চ) মোঃ মিজানুর রহমান নামক এক ভূয়া
পুলিশকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে। আটককৃত মিজানুর রহমান
কুড়িগ্রামের ভূরুঙ্গমারী উপজেলার বাগভান্ডার গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
মধুপুর থানার ওসি ফজলুল হক জানান, মিজানুর পেশাগতভাবে একজন প্রতারক। পুলিশ হেডকোয়াটার্সে সাবইন্সপেক্টর হিসাবে কর্মরত পরিচয়ে দীর্ঘ দিন ধরে বহু নিরীহ মানুষকে সে ব্লাকমেইল করে আসছিল।
গত বৃহস্পতিবার মধুপুর উপজেলার জলছত্র এলাকার জনৈক সাগর কর্মকারের জমি
সংক্রান্ত মামলার তদবিরের নামে বেশ কিছু টাকাপয়সা হাতিয়ে নিয়ে গত বৃহস্পতিবার রাতে মধুপুর থানায় আসে। সেখানে পুলিশের সাবইন্সপেক্টর পরিচয়ে মামলার তদবির শুরু করে। তার কথাবার্তা এবং আচরণে মধুপুর থানার এস আই সেলিম এর সন্দেহ হলে তাৎক্ষণিক তিনি তদন্ত ওসি আনোয়ার হোসেনকে জানান পরে তাকে আটক করা হয়। পরে দেলদুয়ার থানায় খোঁজ খবর নিয়ে নিশ্চিত হয় যে মিজানুর রহমান ভূয়া পুলিশ পরিচয়ে জেলার বিভিন্ন স্থানে প্রতারণা করত। পরে মিজান তার অপকর্মের কথা স্বীকার করে। তার নিকট থেকে পুলিশেরসিম্বল ট্রাকসুট, সোল্ডার লাইট এবং একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। মধুপুর থানায় মামলা একটি দায়ের হয়েছে, মামলা নং- ২২। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার( মধুপুর সার্কেল) আরিফুল ইসলাম দুপুরে স্থানীয় সাংবাদিকদেরকে সাথে প্রেস কনফারেন্স করেন।

বিশেষ প্রতিনিধি (টাংগাইল) 











