ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ধনবাড়ীতে ভ্রাম্যমান আদালতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ৪ নং পাইস্কা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এস এম সাইফুজ্জামান টিটু ঐতিহ্যবাহী পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চায়নাজাল ধ্বংস মধুপুর পৌরবাসীর দুর্ভোগ কমাতে নিরলস ভাবে কাজ করছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ে পুন:নির্মিত বিজ্ঞানাগার, ছাদ বাগান ও সাইকেল শেড উদ্বোধন করলেন জেলা প্রশাসক শরীফা হক ধনবাড়ীতে জেলা প্রশাসক শরিফা হকের আগমন পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩০ জন শিক্ষার্থীর কম্পিউটার অফিস অ্যাপ্রিকেশন প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন। ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নে মাদক সেবনকারী গ্রেফতার ধনবাড়ি মুশুদ্দি ইউনিয়নে ভ্রাম্যমান আদালতে মাদক সেবনকারী গ্রেফতার
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে আগ্রহীরা আজই যোগাযোগ করুন ০১৫৫২৬৬৪১৪৫

মধুপুরে শহীদ ওসমান হাদীর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৫১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মধুপুর, টাঙ্গাইল।

টাঙ্গাইলের মধুপুর শহীদ স্মৃতি কলেজ মাঠে শনিবার (১৪ মার্চ) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্পয পরিবেশে শহিদ ওসমান হাদি স্মরণে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সাধারণ ছাত্র সমাজ ব্যানারে আয়োজিত ইফতার মাহফিলে স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

​অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. মাওলানা মো. আল আমিন। ইফতারের পূর্ব মুহূর্তে আয়োজিত আলোচনা সভায় শহিদ ওসমান হাদীর জীবন ও ত্যাগের কথা স্মরণ করে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভার শুরুতেই বক্তব্য প্রদান করেন মধুপুর শহীদ স্মৃতি কলেজের সাবেক বাংলা প্রভাষক মীর মোহাম্মদ সোহেল। তিনি বলেন, ওসমান হাদি ছিলেন এমন একজন তরুণ, যার চোখে ছিল আগামীর স্বপ্ন আর হৃদয়ে ছিল বৈষম্যহীন সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় অঙ্গীকার। তাঁর মতো তরুণরাই একটি জাতির নৈতিক মেরুদণ্ড।

এরপর বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সহকারী মহাসচিব ব্যারিস্টার হাসনাত জামিল। তিনি বলেন, ওসমান হাদি আমাদের বিপ্লবের প্রতীক। তিনি আমাদেরকে আধিপত্যবাদ রুখে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ বিনির্মানের পথ দেখিয়ে গেছেন।

শেখ রাফি বিন রেজাউল তাঁর বক্তব্যে বলেন, নতুন সরকারকে দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যার বিচার করার আহ্বান করছি।

জাতীয় নাগরিক পার্টি মধুপুর উপজেলার যুগ্ম সমন্বয়কারী মো. শিবলী সাদিক তার বক্তব্যে বলেন, বিপ্লবের পথে রক্ত ঝরা মানে পরাজয় নয়, বরং চূড়ান্ত বিজয়ের পথে এক ধাপ এগিয়ে যাওয়া।

বৈষম্যবিরোধী টাঙ্গাইল জেলার যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শিশির তার বক্তব্যে বলেন, শহিদরা মরে না, তাঁরা বেঁচে থাকে আমাদের কর্মে ও বিশ্বাসে।

পরিশেষে ইফতার মাহফিলের সমন্বয়কারী আশিক ই রাব্বি নাবিল বলেন, হাদি আমাদের জন্য এক অনুপ্রেরণা। তিনি আশাবাদ ব্যক্ত করেন একদিন এদেশে হাদির চিন্তার ইনসাফ ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ে উঠবে। পরিশেষে ইফতার মাহফিলে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তার কথা শেষ করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিংনা উচ্চ বিদ্যালয়ের ইসলাম ধর্ম শিক্ষক মো. আল ইমরান,গোপালপুর কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিকিরন সেবা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহজালাল রনি, গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি সোলাইমন আহমেদ শুভ, নবজাগরণ সমাজ সেবা সংঘের আহ্বায়ক খন্দকার বদিউজ্জামান বুলবুল,টাঙ্গাইল জেলা বৈষম্যবিরোধী ছাত্রনেতা সৈকত বিন আব্দুল আজিজ, সংগঠক- সাদমান ফুয়াদ, মো. সিয়াম পিয়াস ও খন্দকার তালহা, মধুপুর উপজেলা ছাত্রশক্তির অন্যতম ছাত্রনেতা মো. স্বাধীন, মো. কামরান হাসান বর্ষণ ও মো. হৃদয়, মধুপুর উপজেলা স্বেচ্ছাসেবীর অন্যতম সদস্য মো. পাভেল আহমেদ, মো. খোকন আহমেদ,মো. সিয়াম হাসান ও সিয়াম আহমেদ সহ প্রমুখ।

​আলোচনা শেষে পবিত্র রমজানের গুরুত্ব এবং শহিদ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আল আমিন । দোয়া অনুষ্ঠানে দেশ, জাতির ও বর্তমান বিশ্বের শান্তি এবং সমৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
​মোনাজাত শেষে উপস্থিত সকলে একত্রে ইফতার গ্রহণ করেন।

Facebook Comments Box
ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধনবাড়ীতে ভ্রাম্যমান আদালতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মধুপুরে শহীদ ওসমান হাদীর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

আপডেট সময় ০৮:৫১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬