
এস এম সাইমুজ্জামান তুহিন, ধনবাড়ী, টাঙ্গাইল
টাঙ্গাইল ধনবাড়ী মুসুদ্দি ইউনিয়নের দক্ষিণপাড়া পরিচালিত ভ্রাম্যমান আদলতের অভিযানে মো: অন্তর নামে হিরোইন সহ এক মাদক সেবনকারী ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে২০১৮ অনুসারে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার দুপুর তিনটার দিকে ১৫ জুলাই জুলাই ২০২৬ পরিচালিত এই অভিযানে আদালতে নির্বাহী ম্যাজিস্ট্র দায়িত্ব পালন করেন মিস নুরজাহান জাহান আক্তার সাথী উপজেলা নির্বাহী অফিসার ধনবাড়ি টাঙ্গাইল। মাদক বিরোধী কার্যক্রম জোরদার এর সমাজের মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা হয়। অভিযানে মোঃ অন্তর পেশা রাজমিস্ত্রি, পিতা মৃত হেলালউদ্দিন, মাতা মোছা;জোহুরা বেগম গ্রাম: মুসুদ্দি দক্ষিণপাড়া, ডাকঘর : মুসুদ্দি বাজার, থানা ধনবাড়ী জেলা টাঙ্গাইল। অভিযানের আইন লঙ্গনের দায়ে একজন মাদক সেবন কারী ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ সংশ্রিষ্টদাঁড়ায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রধান করা হয়। মিস নুরজাহান আক্তার সাথী বলেন এভাবে মাদকের বিরুদ্ধে প্রতিদিন অভিযান চলবে।

এসএম সাইমুজ্জামান তুহিন, ধনবাড়ী 



















