
মো: নাজমুল হক, মধুপুর,, টাংগাইল।
টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মধুপুর উপজেলায় বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে গণভোট সম্পর্কিত তথ্য ও গণসচেনতা জন্য উঠানবৈঠক, লিফলেট বিতরণ ও আলোচনা সভা অব্যাহত রয়েছে । তারিই ধারাবাহিকতায় গণভোট সম্পর্কিত সচেতনতার জন্য উদ্যোক্তা হিসেবে খন্দকার লিপির আয়োজন করেন। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার (ভূমি) নঈম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি। উক্ত উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয় মধুপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের শহীদ স্মৃতি রোডের উত্তর পার্শ্বে কনিকা ক্যাডেট কোচিং এর সংলগ্ন। এ সময় এলাকার বেশ কিছু মহিলাদের অংশগ্রহণ ছিল।
Facebook Comments Box

Reporter Name 




















