ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ধনবাড়ীতে ভ্রাম্যমান আদালতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ৪ নং পাইস্কা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এস এম সাইফুজ্জামান টিটু ঐতিহ্যবাহী পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চায়নাজাল ধ্বংস মধুপুর পৌরবাসীর দুর্ভোগ কমাতে নিরলস ভাবে কাজ করছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ে পুন:নির্মিত বিজ্ঞানাগার, ছাদ বাগান ও সাইকেল শেড উদ্বোধন করলেন জেলা প্রশাসক শরীফা হক ধনবাড়ীতে জেলা প্রশাসক শরিফা হকের আগমন পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩০ জন শিক্ষার্থীর কম্পিউটার অফিস অ্যাপ্রিকেশন প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন। ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নে মাদক সেবনকারী গ্রেফতার ধনবাড়ি মুশুদ্দি ইউনিয়নে ভ্রাম্যমান আদালতে মাদক সেবনকারী গ্রেফতার
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে আগ্রহীরা আজই যোগাযোগ করুন ০১৫৫২৬৬৪১৪৫

মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই জলাতঙ্ক রোগের ভ্যাকসিন

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৩৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৩১৮ বার পড়া হয়েছে

মো: নাজমুল ইসলাম,মধুপুর,(প্রতিনিধি) টাঙ্গাইল।

মধুপুরে নেই কুকুরের কামড়ের ভ্যাকসিন রেবিট প্রাণী (যেমন: কুকুর, বিড়াল, শিয়াল, বেজি, বানর, বাদুড়) কামড়ের ভ্যাকসিন এর সরকারি সরবরাহ নেই টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অত্র স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার (৭ জানুয়ারী) থেকে শেষ হয়েছে, বলে জানান উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. সাইদুর রহমান। তিনি আরও জানান, স্বাস্থ্য অধিদপ্তরেও এই মুহূর্তে ভ্যাকসিনের মজুদ নেই। মধুপুর উপজেলার কিছু বড় বড় ফার্মেসিতে সীমিত কিছু ভ্যাকসিন মজুদ আছে। যা চাহিদার চেয়ে অপ্রতুল। জাতীয়ভাবে এই ভ্যাকসিনের তীব্র সংকট চলছে ।

পরবর্তীতে সরকারি সরবরাহ প্রাপ্ত হলে সাথে সাথে বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়া হবে বলে জানান
ডাঃ সাইদুর রহমান। মধুপুর উপজেলা একটি পাহাড়ি এলাকা। পাহাড়ী এলাকায় কুকুর, বিড়াল, শিয়াল, বেজি, বানর, বাদুড়ের প্রকোব বেশী। এসব এলাকায় প্রতিনিয়ত শিয়াল, কুকুর, বানরের কামড়ে আক্রান্ত হয় শিশু থেকে সকল বয়সী নারী পুরুষ। প্রতিদিন ৩০ থেকে ৪০ জন রোগী আসে ভ্যাকসিনের জন্য। কিন্ত গতকাল থেকে ভ্যাকসিন সংগ্রহে না থাকায় হিমসিম খেতে হচ্ছে চিকিৎসকদের। উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. সাইদুর রহমান জানান, দেশের কয়েকটি ঔষধ কোম্পানী ভ্যাকসিন তৈরী করে আসলেও বর্তমানে ভ্যাকসিন তৈরীর মালামাল সরবরাহ না থাকায় তারা ভ্যাকসিন তৈরী বন্ধ রেখেছে। তার মধ্যে একটি কোম্পানী সীমিত আকারে ভ্যাকসিন তৈরী করলেও সংকট রয়েছে ভ্যাকসিনের। তিনি আরও জানান, কুকুরের কামড়ের প্রতিটি ভ্যাকসিন রোগীদের ক্রয় করতে হচ্ছে সাড়ে চার শত টাকা হতে সাড়ে ছয়শত টাকা। দেশে ভ্যাকসিন সংকটময় মুহূর্তে রোগীদের কথা বিবেচনা করে ভ্যাকসিন তৈরী ও সরবরাহের ব্যাপারে ডাঃ মোঃ সাইদুর রহমান উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা  করেছেন।

Facebook Comments Box
ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধনবাড়ীতে ভ্রাম্যমান আদালতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই জলাতঙ্ক রোগের ভ্যাকসিন

আপডেট সময় ০২:৩৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬