
মধুপুরে অসহায় পরিবারকে ঢেউটিন প্রদান
টাঙ্গাইলের মধুপুরে অসহায় এক পরিবারকে ঢেউটিন প্রদান করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১ এপ্রিল) সকালে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে তাকে ২ বান্ডিল ঢেউটিন তুলে দেওয়া হয়।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন উপজেলা পরিষদ চত্বরে ওই পরিবারের হাতে ঢেউটিন তুলে দেন।
ঢেউটিন প্রাপ্ত মধুপুর আলোকদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের শিবরামবাড়ী এলাকার মৃত আরশেদ আলীর স্ত্রী মোমেনা বেগম। স্বামী মারা যাওয়ার পর একটি জরাজীর্ণ ঘরে বসবাস করে আসছিলেন। অসহায় ভূমিহীন এই পরিবারের বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে স্বল্প সময়ের মধ্যে প্রশাসনের মাধ্যমে তাকে সহায়তা প্রদান করা হয়।
ঢেউটিন বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সহ প্রশাসনিক কর্মকর্তা ও গণমাধ্যম কর্মী প্রমুখ।

বিশেষ প্রতিনিধি (টাংগাইল) 











