
স্টাফ রিপোর্টার, মধুপুর, টাংগাইল।
টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় মধুপুর পৌরএলাকার ৭ নং ওয়ার্ডের বোয়ালী দক্ষিণপাড়ায় গত ২৮/৭/২৬ ইং তারিখ, রোজ মঙ্গলবার, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে ফজলুল হকের সার্বিক তত্ত্বাবধানে এস আই মো: রফিকুল ইসলামের চৌকস টিম ফোর্সের মাধ্যমে সন্ধ্যা ৬.৪৫ মি: সময় দক্ষিণ বোয়ালি বটতলা গ্রামে বটতলা মোড় মজনু স্টোর এর সামনে সোহেল মিয়া (৪০) পিতা মৃত শাহজাহান আলী, মাতা আয়েশা বেগম সাং বোয়ালি মধ্যপাড়া থানা মধুপুর জেলা টাঙ্গাইল কে ০৫ (পাঁচ )গ্রাম হেরোইন সহ উদ্ধার করে গ্রেফতার করে। হিরোইনের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা মাত্র। মধুপুর থানায় নিয়মিত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে ফজলুল হক জানান মাদক কারবারি গ্রেফতারে নিয়মিত অভিযানে থাকবে।
Facebook Comments Box

বিশেষ প্রতিনিধি (টাংগাইল) 



















