
তীব্র গরমে স্বস্তি: আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রশংসনীয় উদ্যোগ
টাঙ্গাইল প্রতিনিধি:
দেশের ওপর দিয়ে বয়ে চলা তীব্র দাবদাহ ও গরমের তীব্র প্রবাহ থেকে কোমলমতি শিক্ষার্থীদের স্বস্তি দিতে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক শাহিদা খানম।
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রচণ্ড গরমে শিক্ষার্থীরা যেন ক্লাসে স্বস্তিতে পড়াশোনা করতে পারে এবং গরমজনিত অস্বস্তি ও অসুস্থতা থেকে রক্ষা পায়, সে জন্য প্রধান শিক্ষক নিজ উদ্যোগে বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাথার চুল কাটানোর সুব্যবস্থা করেন। এই মহৎ ও কল্যাণকর কাজে তাকে সার্বিক সহযোগিতা করেছেন রাজেশ চন্দ্র।
তীব্র গরমে বিদ্যালয় চলাকালীন শিক্ষার্থীদের এই বিশেষ যত্ন ও সুযোগ-সুবিধা প্রদানের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় সচেতন মহল এবং অভিভাবকমণ্ডলীর মাঝে ব্যাপক প্রশংসার সৃষ্টি হয়। অভিভাবকরা এই উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী ও সাধুবাদ জানিয়ে প্রধান শিক্ষক শাহিদা খানমসহ সকল শিক্ষককের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অভিভাবকদের মতে, প্রধান শিক্ষকের এমন মায়াবী ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক দৃষ্টিভঙ্গি শুধু পড়াশোনার পরিবেশকেই মনোরম করেনি, বরং গরমে শিশুদের স্বাস্থ্যঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ প্রতিনিধি (টাংগাইল) 








