ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত মাদকমুক্ত ধনবাড়ী গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের আহ্বান ধনবাড়ীতে ৭৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার তীব্র গরমে স্বস্তি: আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রশংসনীয় উদ্যোগ ধনবাড়ীতে বিএনপির গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: আইসিটি মন্ত্রী ধনবাড়ীতে ৭২ পিস ইয়াবা ও ৩ গ্রাম হেরোইনসহ নারীসহ ৪ জন গ্রেপ্তার মধুপুরে জৈব কৃষি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ ১০০ টাকার স্ট্যাম্পে ‘ভুয়া দলিল’! ধনবাড়ীতে আড়াই লাখ টাকা দাবির অভিযোগ ধনবাড়ীতে আছিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও দোয়া মাহফিল ধনবাড়ীতে আছিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও দোয়া মাহফিল
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে আগ্রহীরা আজই যোগাযোগ করুন ০১৫৫২৬৬৪১৪৫

ধনবাড়ীতে বিএনপির গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: আইসিটি মন্ত্রী

এস এম সাইমুজ্জামান তুহিন, ধনবাড়ি, টাঙ্গাইল। 

ধনবাড়ীতে বিএনপির গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ
নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: আইসিটি মন্ত্রী

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের ধনবাড়ীতে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ধনবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
গণমিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ধনবাড়ী উপজেলার প্রতিষ্ঠাতা, মধুপুর-ধনবাড়ী আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং তাদের কঠোর হাতে দমন করা হবে। যারা গণতন্ত্র মানে না, জনগণকে সঙ্গে নিয়ে আমরা তাদের মোকাবিলা করব। সাধারণ মানুষ শান্তি চায়। দেশে শান্তি ফিরিয়ে আনতে যা যা করা দরকার, দেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা তা করব।”
এর আগে ধনবাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে গণমিছিলটি বের হয়। মিছিলটি ঢাকা-টাঙ্গাইল-জামালপুর মহাসড়কসহ ধনবাড়ী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. এনামুল হক ভিপি, ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এম এ এস সোবহান জিএস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বপন, ধনবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম মোহাব্বত, টাঙ্গাইল জেলা জাসাসের সহ-সভাপতি ও ধনবাড়ী উপজেলা জাসাসের আহ্বায়ক এস এম সাইফুজ্জামান টিটু, ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেন মেম্বার এবং ধেপাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য কামাল হোসেন তালুকদার।
গণমিছিলে ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, জাসাসসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন

Facebook Comments Box
ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত

ধনবাড়ীতে বিএনপির গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: আইসিটি মন্ত্রী

আপডেট সময় ০৩:৫৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬