ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত মাদকমুক্ত ধনবাড়ী গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের আহ্বান ধনবাড়ীতে ৭৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার তীব্র গরমে স্বস্তি: আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রশংসনীয় উদ্যোগ ধনবাড়ীতে বিএনপির গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: আইসিটি মন্ত্রী ধনবাড়ীতে ৭২ পিস ইয়াবা ও ৩ গ্রাম হেরোইনসহ নারীসহ ৪ জন গ্রেপ্তার মধুপুরে জৈব কৃষি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ ১০০ টাকার স্ট্যাম্পে ‘ভুয়া দলিল’! ধনবাড়ীতে আড়াই লাখ টাকা দাবির অভিযোগ ধনবাড়ীতে আছিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও দোয়া মাহফিল ধনবাড়ীতে আছিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও দোয়া মাহফিল
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে আগ্রহীরা আজই যোগাযোগ করুন ০১৫৫২৬৬৪১৪৫

ধনবাড়ীতে আছিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও দোয়া মাহফিল

এস এম সাইমুজ্জামান তুহিন, ধনবাড়ি, টাঙ্গাইল। 

নবীন শিক্ষার্থীদের বরণ, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ

টাঙ্গাইলের ধনবাড়ীতে উৎসবমুখর পরিবেশে আছিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের প্রথম ক্লাস, নবীনবরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধনবাড়ী উপজেলার প্রতিষ্ঠাতা, মধুপুর-ধনবাড়ী আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান এবং ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিস নুরজাহান আক্তার সাথী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আছিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল বারী।
এ সময় উপস্থিত ছিলেন এম এ এস সোবহান জি এস, সভাপতি, পৌর বিএনপি, ধনবাড়ী; মো. এনামুল হক ভিপি, সাধারণ সম্পাদক, ধনবাড়ী উপজেলা বিএনপি; মো. রফিকুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি, ধনবাড়ী; কামাল হোসেন তালুকদার, সাবেক চেয়ারম্যান, ধেপাখালী ইউনিয়ন পরিষদ ও সদস্য, ধনবাড়ী উপজেলা বিএনপি; জাহেদুল ইসলাম মোহাব্বত, যুগ্ম সাধারণ সম্পাদক, ধনবাড়ী উপজেলা বিএনপি; আমজাদ হোসেন মেম্বার, সহ-সভাপতি, ধনবাড়ী উপজেলা বিএনপিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। নবীন শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য ও সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা।
আলোচনা শেষে শিক্ষার্থীদের সাফল্য ও মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, আমন্ত্রিত অতিথি এবং ধনবাড়ীর বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত

ধনবাড়ীতে আছিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও দোয়া মাহফিল

আপডেট সময় ০২:২৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬