ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে আগ্রহীরা আজই যোগাযোগ করুন ০১৫৫২৬৬৪১৪৫

মধুপুরে ন্যায্যমূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রির দায়ে জরিমানা

মধুপুরে অতিরিক্ত মূল্যে এলপি গ্যাস বিক্রির দায়ে জরিমানা। টাঙ্গাইলের মধুপুরের বাসস্ট্যান্ড ও পৌরসভার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে এলপি গ্যাস বিক্রির দায়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ জানুয়ারী) বিকেলে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশ্যে এ ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করা হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করায় তিনটি দোকানে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এছাড়াও ক্যাশ মেমো সঠিকভাবে সংরক্ষণ করার জন্য বিভিন্ন দোকানে তাগিদ দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নঈম উদ্দিন। এসময় তাকে সহযোগিতা করেন তার দফতরের কর্মকর্তা-কর্মচারীগন। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন মধুপুর থানা পুলিশের একটি চৌকস টিম।
উল্লেখ্য, এ সময় উপজেলার বিভিন্ন গোডাউন পরিদর্শন করে নির্ধারিত মূল্যে এলপি গ্যাস বিক্রয়ের জন্য ডিলারদের সতর্ক করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নঈম উদ্দিন।

Facebook Comments Box
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধুপুরে ন্যায্যমূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রির দায়ে জরিমানা

আপডেট সময় ০৩:০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬