
টাঙ্গাইল মধুপুরে জাতীয় সমাজসেবা দিবস আনুষ্ঠানিকভাবে পালিত হয়েছে।
“প্রযুক্তি ও মমতায়, কল্যান ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্য কে ধারণ করে টাঙ্গাইলের মধুপুরে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের চতুর্থ তলায় কনফারেন্স রুম উপজেলা সমাজসেবা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করেন।
সমাজ সেবা অফিসার মোহাম্মদ মোস্তফা হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনায় (ভূমি) নঈম উদ্দিন, উপজেলা প্রকল্প ব্যস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনি, অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজ সেবা অফিসার মোস্তফা হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, হিসাবরক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ, বড়বাইদ এতিম খানার সুপার ঈমান আলী, সার্বিক মানব কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান খোকা।প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন সমাজ সেবা মুলক বিভিন্ন দিক তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বিভিন্ন এতিম খানার শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ সহ সুবিধা ভোগী গন উপস্থিত ছিলেন।

বিশেষ প্রতিনিধি (টাংগাইল) 







