এস এম সাইমুজ্জামান তুহিন, ধনবাড়ি, টাঙ্গাইল।
ধনবাড়ীতে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান
মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদক প্রতিরোধ এবং যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষার লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ীতে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ধনবাড়ি থানা পুলিশের আয়োজনে উপজেলার কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র্যালিতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ,প্রতিনিধি, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম সিদ্দিক।
এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক (ভিপি), উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ খাইরুল মুন্সি, টাঙ্গাইল জেলা জাসাসের সহ-সভাপতি ও ধনবাড়ী উপজেলা জাসাসের আহ্বায়ক এস এম সাইফুজ্জামান টিটু, ৪ নং পাইস্কা ইউনিয়ন পরিষদের সভাপতি মো. হাফিজুর রহমান বিএসসি, ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম মহাব্বত সহ আরো উপস্থিত ছিলেন ধনবাড়ীর উপজেলার বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। এর কারণে যুবসমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি পরিবার ও সামাজিক জীবনে নানা ধরনের সংকট তৈরি হয়। তাই মাদকের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
বক্তারা আরও বলেন, মাদকের সঙ্গে জড়িত ব্যক্তির কোনো দলীয় পরিচয় নেই। যে-ই মাদক ব্যবসা, সরবরাহ বা সেবনের সঙ্গে জড়িত থাকুক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
এ সময় অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও সঙ্গীদের বিষয়ে সচেতন থাকার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়।আরো উপস্থিত ছিলেন দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিদিন ও মধুপুর 24 নিউজের প্রতিনিধি এসএম সাইমুজ্জামান তুহিন উপজেলা সমস্ত মিডিয়া কর্মী।
সমাবেশ থেকে মাদকমুক্ত ধনবাড়ী গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: নাজমুল হক
অফিস : শহীদ স্মৃতি রোড, মধুপুর, টাংগাইল।
মোবাইল : ০১৫৫২৬৬৪১৪৫
ইমেইল : nazmul.srizon24@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ মধুপুর ২৪ নিউজ