এস এম সাইমুজ্জামান তুহিন, ধনবাড়ি, টাঙ্গাইল।
ধনবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠান।
“রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংল উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৬ আগস্ট উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফ আয়োজনে উপ বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ধনবাড়ী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও রুট প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, মৎস্য কর্মকর্তা, মৎস্য খামারি, ধনবাড়ী উপজেলার মিডিয়া কর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য খামারিরা তাদের নিজ নিজ খাতের সুবিধা ও অসুবিধার কথা তুলে ধরেন। মাছের খাদ্যের দাম, পোনা সংগ্রহ, উৎপাদন খরচ, বাজারজাতকরণ ও ন্যায্যমূল্য পাওয়াসহ বিভিন্ন সমস্যার কথা জানান তারা। পাশাপাশি মৎস্য চাষে সরকারি সহযোগিতা ও আধুনিক প্রযুক্তির সুবিধা বাড়ানোর আহ্বান জানান খামারিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী। সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে।
আলোচনা শেষে মৎস্য খাতে অবদান রাখা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: নাজমুল হক
অফিস : শহীদ স্মৃতি রোড, মধুপুর, টাংগাইল।
মোবাইল : ০১৫৫২৬৬৪১৪৫
ইমেইল : nazmul.srizon24@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ মধুপুর ২৪ নিউজ